ক্যাপশন নিউজ ১

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:১৯

সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) সিস্টেমের ব্যবহার বিষয়ে সংশ্লি­ষ্ট সবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) গতকাল দোহাটেক নিউ মিডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিমেপ)-এর অধীনে ২৮ মাস মেয়াদি এই চুক্তির আওতায় শিগিগরই প্রশিক্ষণ প্রদান শুরু হবে। আর এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২-এর ৩০ জুন। সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী এবং দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারপারসন লুনা শামসুদ্দোহা ইজিপি প্রশিক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেন। —প্রেস বিজ্ঞপ্তি