ক্যাপশন নিউজ ২

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:২০

আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী

 

০০০

 

লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঝুমুর স্টেশন উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল

 

০০০

 

খুলনায় যমুনা ব্যাংক লিমিটেডের খুলনা শাখার অধীনে দৌলতপুর উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ

 

০০০

 

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে সম্প্রতি শেষ হয়েছে চার দিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। মেলায় শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের ফজলে কবিরের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছের এতে সভাপতিত্ব করেন