লা লিগা স্থগিতে খেলোয়াড়দের আহবান

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

লা লিগায় দুই সপ্তাহের জন্য সবগুলো ম্যাচ আয়োজিত হবে দর্শকহীন মাঠে। এমন ঘোষণার পরও খেলোয়াড়দের মন সায় দিচ্ছেন না। তারা আপাতত লিগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। আর এই দাবির পরিপ্রেক্ষিতে লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস জানিয়েছেন, স্প্যানিশ সরকারের সিদ্ধান্ত পাওয়ামাত্রই লিগ স্থগিত করে দেওয়া হবে।

স্প্যানিশ ফুটবলারদের অ্যাসোসিয়েশন এএফই এক বিবৃতিতে বলেছে, ‘কোনো সমর্থক না থাকা মনেই ঝুঁকিমুক্ত থাকা নয়। আমরা বুঝতে পারছি যে, যত কম জনসমাগম রাখা যায় ততই ভালো, কিন্তু দর্শকহীন মাঠে খেলার অর্থ হলো খেলাটিকেই অসম্মান জানানো। আমরা তো সমর্থকদের জন্যই খেলি। তাহলে সমর্থকরাই যদি না থাকে তাহলে খেলা চালানোর কী দরকার?’এএফইর এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন রায়ো ভ্যালেকানোর মিডফিল্ডার মারিও সুয়ারেজ। তিনি এক টুইটে লিখেছেন, ‘ফুটবলের মতো খেলা দর্শক না থাকলে সবই অর্থহীন। অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটাই সবার আগে জরুরি। কিন্তু, আমরা যে ট্রেন বা প্লেনে চড়ে খেলতে যাচ্ছি, তাতেও কিন্তু ঝুঁকি থাকছে। যদি অবস্থা এতটাই গুরুতর হয়, তাহলে লিগ আপাতত বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে।’ রিয়াল জারাগোজার কোচ ভিক্টর ফার্নান্দেজ মনে করেন, দর্শকহীন মাঠে খেলা হলেও তাতে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। তিনি বলেন, ‘ফুটবল খেললে তাতে শারীরিক সংঘর্ষ হবেই। ফলে, তাতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকবেই। তাই, লা লিগার সিদ্ধান্তে ফুটবলারদের দিকটা দেখা হয়নি। তারা মাঠে কফ-থুথু ফেলে, মাঠের ভেতরে আসে, ড্রেসিংরুমে যায়। যে কোনোভাবেই সংক্রমণ হতে পারে।