ডা. নুরুন নাহার জহুর
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু মন্ত্রিসভার স্বাস্থ্য মন্ত্রী মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর সহধর্মিণী ডা. নুরুন নাহার জহুরের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করবে। পরিবারের পক্ষ থেকে দামপাড়াস্থ পারিবারিক কবরস্থানে কোরআন খতম ও ফাতেহা পাঠ এবং মরহুমার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
