নৌপথে অনিরাপদ যাতায়াত

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৪৬

বাংলাদেশে সড়কপথের পর বেশিরভাগ মানুষ যাত্রাপথ হিসেবে নৌপথকে ব্যবহার করে। কিন্তু বর্তমানে সড়কপথের পর নৌপথেও আশঙ্কাজনক হারে দুর্ঘটনা বাড়ছে। সম্প্রতি রাজশাহীর পদ্মা নদীতে বর-কনের যাত্রীবাহী নৌকাডুবির মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা অহরহই ঘটছে। কারণ নৌপথে যেসব নৌযান চলাচল করছে, সেগুলো অধিকাংশই সেকেলে। এগুলোর যান্ত্রিক ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং কাঠামোও ভঙ্গুর প্রকৃতির। তাছাড়াও এসব নৌযানে অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত যাত্রী তোলা হয়। ফলে নৌপথে যাতায়াত করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এসব সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ যেন অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন, তার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই।

মো. নাজমুস সাকিব

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া