ব্যাকরণ বিভ্রাট

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৪৭

এই সময়ের ছড়া 

বদরুল বোরহান

 

ভাত খাই, মাছ খাই

পানি খাই, জুস খাই

ঔষধও খাই,

এতে কোনো ব্যাকরণ মানা হয় নাই।

 

সবকিছু খাই আর খাই,

পান করা কোনো কিছু নাই।

 

ভুল  বলি, ভুল লিখি

ভুল করে ভুল শিখি

শুধরানো? কারো দায় নাই,

ভুল পড়ে, ভুল করে, ভুলটা শেখাই।

 

সবকিছু খাই খাই

পান খাই, পানি খাই

পান করা কোনো কিছু নাই,

ঔষধও সেবনের নেই যে বালাই।

 

এইভাবে চলতে কি পারে বলো ভাই?

মূল কথা, ব্যাকরণ ঠিক মানা চাই।