ইত্তেফাক রিপোর্ট
সাভারে এক নৃত্যশিল্পীকে দলবদ্ধভাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নৃত্যশিল্পীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ নৃত্যশিল্পী।
গ্রেফতারকৃতরা হলো—সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সুবাস চন্দ্রের ছেলে সুজয় চন্দ্র ও নজরুল ইসলামের ছেলে সজল। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে জানতে পারি ব্যাংক কলোনি কলেজ রোডে আয়েশা লাইব্রেরির সামনে থেকে কয়েকজন যুবক এক তরুণীতে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ তরুণীকে উদ্ধার এবং দলবদ্ধ ধর্ষণের চেষ্টা করায় দুই যুবককে আটক করে। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।
