ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি বৈঠক আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি।
