বরিশাল অফিস
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো, সরকার এমন প্রচারণা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। প্রচলিত আইনে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সিপিবির বরিশাল বিভাগীয় সমন্বয়ক কমরেড মোতালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, সম্পাদকমণ্ডলীর অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, আব্দুল হালিম, দীলিপ পাইক, মোবাশ্বেরউল্লাহ, প্রশান্ত দাস হরি প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।
