প্রাইম ইউনিভার্সিটির নবীনবরণ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৫৭

প্রাইম ইউনিভার্সিটির ‘স্প্রিং সেমিস্টার-২০২০’-এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাসোকনসাল্ট লিমিটেড, ফেলো, ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (আইএবি), মেম্বার, অ্যামেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকচার (এআইবি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফ আলী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। —প্রেস বিজ্ঞপ্তি