এমপি শাওনের ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১২ মার্চ ২০২০, ০০:৪২

ক্যাসিনোকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ভোলা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত কর্মকর্তা হোসেন সোহরাব উদ্দিন শাহকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ৪ মার্চ দুদক থেকে সোহরাবকে তলব করা হয়েছিল।