সবার প্রিয় মানুষ তিনি
দেশ ও দশের গর্ব
তাঁরই জন্মদিনে এবার
চলছে খুশির পর্ব!
তিনি হলেন বঙ্গবন্ধু
সবার আপনজন
তাঁকে নিয়েই আনন্দে আজ
কাটাই সারাক্ষণ।
অন্তরে তাঁর ভালোবাসা
দুই বাংলায় বহমান
তিনি পরম পূজ্য মানুষ
শেখ মুজিবুর রহমান।
জন্মদিনে জানাই প্রণাম
লিখে ছড়া পদ্য
তাঁকে নিয়ে গবেষণায়
মন দিয়েছি অদ্য!
