—সারা দিন আমার জীবনটা এত একঘেয়ে রসকষহীন যে কী বলব!
—কেন সারা দিন তোকে কী করতে হয়?
—ইংরেজি জোকস্ বাংলায় অনুবাদ করতে হয়।
আশ্চর্য সিনেমা হলে শুধু ১৯ বছরের তরুণ-তরুণীরা ভিড় করছে কেন?
—করবে না বাইরে সাইনবোর্ড ঝুলছে ‘১৮ বছরের নিচে এ ছবি দেখতে ঢোকা নিষেধ’।
—ওয়েটার? আমার চায়ে একটা মরা মাছি!
—হতে পারে স্যার, একটু আগে এ টেবিলে একজন মাছি মারা কেরানি বসেছিলেন।
