শুষ্ক মৌসুমের শুরুতেই খুলনার দাকোপে সর্বত্র সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ অঞ্চলে অধিকাংশ গভীর নলকূপ দিয়েও সুপেয় পানি মিলছে না। অধিকাংশ অগভীর নলকূপও অকেজো। কোনো কোনো নলকূপের পানি অতিরিক্ত লবণাক্ত ও আর্সেনিকযুক্ত। যে দুই-একটির পানি সুপেয় সেখানে এভাবেই পানি সংগ্রহ করতে আগে থেকেই কলসি রাখেন গ্রামবাসী। ছবিটি উপজেলার বাজুয়া থেকে তোলা —ইত্তেফাক
