বরিশাল বিভাগে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এরমধ্যে সাত জন বরিশাল জেলায়, চার জন ঝালকাঠী এবং বাকি চার জন পটুয়াখালী জেলায়। এদের মধ্যে পটুয়াখালীর চার জন চীনা নাগরিক। তারা পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্রে এলে সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালে সাত জনের মধ্যে চার জন গৌরনদী, দুই জন হিজলা ও একজন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর চার জন ইতালি ফেরত, হিজলার একজন সৌদি আরব অপরজন সিঙ্গাপুর এবং বারেকগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত। ঝালকাঠীর চার জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুই জন রয়েছে।
