আপনার রাশিফল

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:০৯

১৩ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৭ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও  সোম। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মস্থলে কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সন্তানের কোনো বিষয় ভাবনার কারণ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মায়ের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্ক থাকুন। কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া ঠিক হবে না। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যথায় ভুগতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর মোটামুটি ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। বড়ো ভাইবোনদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতার শরীর ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। সামাজিক কোনো কাজে অংশ গ্রহণ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরক্ত হতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।