ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল। প্রথমবারের মতো এ উপজেলার ফান্দাউ ও গোকর্ণ ইউনিয়নের কয়েক জন কৃষক সূর্যমুখী চাষ করেছেন। মনমুগ্ধ এই ফুল দেখতে প্রতি দিন ভিড় করছেন দর্শনার্থীরা। জেঠাগ্রাম ডিঘরের আরেক কৃষক মাহবুবুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে বাণিজ্যিকভাবে প্রায় দুই বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। ভালো ফলনের আশা করছেন তিনি। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, নাসিরনগরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সূর্যমুখী ফুল চাষের জন্য কৃষকদের সরকারিভাবে বিনা মূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। কৃষি অফিস থেকে সবসময় তদারকি করা হচ্ছে। সবকিছু বুঝতে পারলেই এই ফসল চাষ করতে কৃষকরা উত্সাহিত হবে।
