চাটখিলে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৫

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী লিজা (১৪)। সে দশঘরিয়া গ্রামের তাজউদ্দিনের মেয়ে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পূর্ব পরকোট গ্রামের মো. মোস্তফার ছেলে মোহাম্মদ মহসিনের (৩২) সঙ্গে লিজার বিয়ের দিন ধার্য করা হয়। খবর পেয়ে এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, দশঘরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সীর সহায়তায় উভয়পক্ষ বিয়ে বন্ধ রাখায় সম্মত হয়। পরে তারা অঙ্গীকারনামা দিয়ে বিয়ে বন্ধ করে দেয়।