‘গম ভুট্টা উন্নয়ন ও ভবিষ্যত্ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা
দিনাজপুর অফিস দিনাজপুরে বৃহস্পতিবার ‘গম ভুট্টা উন্নয়ন ও ভবিষ্যত্ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউড নশিপুর ইনস্টিটিউটের হল রুমে এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. কাজী এম বদরুদ্দোজা। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এছরাইল হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরের ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহবুব সরকার প্যারিসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।
পুষ্টিবিষয়ক সমন্বয় সভা
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা বড়লেখায় বৃহস্পতিবার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা করা হয়েছে বৃহস্পতিবার।দিনব্যাপী শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনাল মেগা ডায়বেটিস রেটিনোপ্যাথি স্কিনিং আইক্যাম্প করে বিনা মূল্যে আধুনিক চিকিত্সাসেবা, চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক আই ক্যাম্পের উদ্বোধন করেন। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
নো স্মোকিং সাইন অঙ্কন ও বোর্ড স্থাপন কর্মসূচি উদ্বোধন
ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহে শুরু হয়েছে ‘নো স্মোক সাইন অঙ্কন ও বোর্ড স্থাপনের কাজ। বৃহস্পতিবার শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব। এ সময় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণ পেলেন ৯০ পরিবার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের উন্নয়ন প্রকল্পের আওতায় মির্জাপুরের ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মধ্যে বৃহস্পতিবার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার গোড়াই ইউনিয়ন ভূমি অফিস দেওহাটা কার্যালয়ের সামনে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু প্রমুখ।
সুনামগঞ্জে অ্যাডভোকেসি সভা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সিভিল সার্জনের আয়োজনে জেলা ইপিআই ভবনে জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন প্রমুখ। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকল শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে।
হতদরিদ্র রোগীদের জন্য চিকিত্সা ক্যাম্প
গাইবান্ধা প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার হতদরিদ্র রোগীদের জন্য চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের মিয়াবাড়ি এতিমখানা ও দাতব্য চিকিত্সালয় মাঠে দিনব্যাপী এ চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চিকিত্সা ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক নিউরোলজিস্ট প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া এমপি।
অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ডুমুরিয়ায় বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া উপ-বিভাগীয় প্রকৌশলীর আওতাভুক্ত উপজেলা সদরে মরহুম হাসেম আলী পাইকারী কাঁচা বাজার ও আনোয়ারা মত্স্য আড়ত থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান।
