মির্জাপুরে ক্ষতিপূরণের চেক পেল ৯০ পরিবার

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৭

ঢাকা-টাঙ্গাইল মহাড়কের ৬ লেন নির্মাণ কাজের উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মধ্যে প্রায় ৭৭ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ভূমি অফিস দেওহাটা কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোস্তারী কাদেরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৬ লেন উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ আলম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী।