ক্যাপসন নিউজ

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৮

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৮৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন

০০০

নারী কর্মীদের নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজনের মাধ্যমে গার্ডিয়ান লাইফ সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে। কেক কাটিং সেশনের মাধ্যমে দিবসটি উদ্যাপনের ইতি টানা হয়। যেখানে উপস্থিত ছিলেন পরিচালক ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস

০০০

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও বায়োজিন কসমেসিউটিক্যালসের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল জব্বার চৌধুরী এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের পরিচালক, মার্কেটিং অ্যান্ড সেলস কামরুল হাসান রনি চুক্তি স্বাক্ষর করেন

০০০০

এখন থেকে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করা যাবে বিকাশে। সম্প্রতি এ-বিষয়ক চুক্তিতে সই করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আইপিডিসির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (ভারপ্রাপ্ত) ফাহমিদা খান