টেলিছবি ‘বঙ্গবন্ধু কর্ণার’

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:৩০

সেলিম ‘বঙ্গবন্ধু কর্ণার’ নামে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তার লাইব্রেরিতে বসে বইপড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তথা দেশাত্মবোধ জাগ্রত করতে পজিটিভ ভূমিকা রাখছে। ছোটবেলার বন্ধু বাদশা দীর্ঘদিন পর আমেরিকায় থেকে দেশে আসে। এই খবর পেয়ে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্যগ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করে। এদিকে স্ত্রী পারুলী ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে মুজিববর্ষের বিশেষ  টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্ণার’। এতে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। রানা মাসুদের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি আজ বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।