বিশ্বে ‘মি টু’ আন্দোলন যাকে দিয়ে শুরু হয়েছিল হলিউডের সেই সাবেক প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদ্ল দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাদ্লের কয়েক ঘন্টা পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন। ওয়েনস্টেইনের মুখপাত্র জুডা অ্যাঙ্গেলমায়ের জানান, রিকারস আইল্যান্ড জেলে নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন ওয়েনস্টেইন। তখন তাকে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বুধবার সন্ধ্যায় ম্যানহাটন হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন হয়রানি এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে ওয়েনস্টেইনের বিরুদ্ধে। যৌন হয়রানির জন্য ২০ বছর এবং ধর্ষণের জন্য ৩ বছরের কারাদ্ল দেওয়া হয়। -সিএনএন
