ইংরেজি দ্বিতীয়পত্র
আব্দুল্লাহ আল মামুন
সিনিয়র শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজ, ঢাকা
Articles
Question :Fill in the blanks with the following texts with articles (a/an/the) as necessary. Some of the blanks may not require an article. Put a cross (×) in those blanks. 0.5×10=5
1.Bangladesh is (a) — world’s most densely populated country. Our development efforts are frustrated because of (b) — great size of our population. (c) — Population explosion is (d) — constant threat to our environment and (e) — society. The population is growing at such (f) — high rate that (g) — environment may soon fail to supply (h) — people with their minimum necessities. It is indeed (i) — alarming situation. Something should be done to change (j) — situation.
Answer: (a) the; (b) the ; (c) x ; (d) a; (e) x; (f) a; (g) the; (h) the;(i) an; (j) the.
2.You must have heard (a) — name of Kazi Nazrul Islam. He is our national poet. He is known as (b) — rebel poet. He was born in (c) — poor family. He passed his boyhood in great hardship. When (d) — First World War broke out, he joined (e) — army.After (f) —war, he began to write poems. He wrote specially for (g) — oppressed and down trodden people. He is called (h) — Shelley of Bengali literature. His poems and songs inspired (i) — Bangalees in (j) — War of liberation.
Answer: (a) the; (b) a/the; (c) a ; (d) the; (e) the; (f) the; (g) the ; (h) the; (i) the; (j) the.
3.(a) — 16th December is (b) — red letter day in the history of Bangladesh. On this day, we achieved (c) — freedom at the cost of (d) — bloody battle and Bangladesh came into (e) — being and made a place in (f) — world map as (g) — independent country. Every year this day is celebrated in (h) — enthusiastic atmosphere. We remember (i) — great sacrifice of our heroic sons who died for this country. We also pay (j) — great tribute to them.
Answer: (a) The; (b) a; (c) x ; (d) a ; (e) x ; (f) the; (g) an; (h) an;(i) the; (j) a.
4.(a) — ant is (b) — industrious insect. Bees are also (c) — industrious insects. If we observe the life of (d) — successful man, we will find that he is also (e) — industrious. (f) — industrious are appreciated by all. On the other hand, (g) — idle are disliked by all. So, industry is (h) — must to prosper in (i) — life. We all know that industry is the key to success and laziness leads us to (j) — misfortune.
Answer: (a) An ; (b) an ; (c) x ; (d) a; (e) x; (f) the; (g) the; (h) a ; (i) x ; (j) x.
5.English is (a)—international language. We feel (b)— necessity of learning English at every step. This is (c)—only language of international overseas business, communication, co-operation and (d)—co-existence. It is essential to receive (e)—foreign degree or higher education. All (f)—good jobs need English knowing persons. So every educated man should know how to communicate in (g)—English. To learn and develop (h)—skill of English especially for (i)—students is very important .No (j)—student should be ignorant of it.
Answer: (a) an; (b) the; (c) the; (d) ´ ; (e) a; (f) the; (g) ´; (h) the; (i) the; (j) ´.
6.Akbar (a)—great was one of (b)—greatest emperors of India who ruled this subcontinent for more than 50 years. He was not only (c)—great ruler but also (d)—man of wisdom. Among all (e)—Mughal rulers he was (f)—best. He was not only (g)…ruler but also (h)…great personality. (i)---people remind him for his (j)---contribution.
Answer: (a) the; (b) the; (c)a; (d)a; (e) the; (f) the; (g) a; (h) a;.(i) The;(j) ´.
7.(a)……Bengali, the 7 th language among (b)….important languages of (c)….world, is our mother tongue. Its present status is not (d)….result of (e)….effort of (f)….single year or of (g)….century. It belongs to an Aryan family. Its (h)…origin is from (i)….Satam branch of (j)…Indo-European parents’ speech.
Answer:(a)´;(b)the;(c)the;(d)the;(e)the;(f)a;(g)a;(h) ´;.(i) the ;(j) the.
মোহাম্মদ নাসির উদ্দিন
সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়
কুমিল্লা।
জীবের বৃদ্ধি ও বংশগতি
প্রশ্নগুলোর উত্তর করতে যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজন তা তুলে ধরছি।
ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস এবং মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব
Ì আমরা জানি, মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
Ì মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব
মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ কতগুলো ধাপ অতিক্রম করে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত না হলে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হতো না। ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটবে না। সকল জীবের শুরুই জাইগোট নামক একটিমাত্র কোষ থেকে। মাইটোসিস কোষ বিভাজন না ঘটলে জাইগোট কোষ জাইগোটই থেকে যেতো, বহু কোষী জীবে পরিণত হতো না। এ বিভাজন না ঘটলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় থাকবে না এবং এককোষী জীবের বংশবৃদ্ধি ব্যাহত হয়। পরিশেষে বলা যায় মাইটোসিস কোষ বিভাজন ব্যাতীত জীবের বৃদ্ধি অসম্ভব।
Ì জীব জগতে মিয়োসিস কোষ বিভাজনের তাত্পর্য:
Ì মিয়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে অথবা হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে থাকে। এ প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একটি জটিল পরিবর্তনের মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিয়োসিস সর্বদা মাতৃকোষে তথা মায়োসাইটে সম্পন্ন হয়। কখনো দৈহিক কোষে ঘটে না এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিপ্লয়েড কোষ হয়। নিম্নশ্রেণির জীবে মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে। আর উচ্চ শ্রেণির জীবে মিয়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে।
ডিপ্লয়েড জীবে গ্যামিট সৃষ্টিকালে জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোট ও মিয়োসিস হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে। তাই প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম।
