ছবি ও গল্প

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:২৬

একই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছিলেন সিয়াম আহমেদ ও মেহজাবীন। তাদের হয়ে এবার প্রথমবারের মতো পণ্যটির বিজ্ঞাপনে অংশ নিলো এ তারকা জুটি। এটি নির্মাণ করেছেন মুম্বাইয়ের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা প্রশান্ত মাদান, যিনি সর্বশেষ বলিউডের কৃতি শ্যানন ও সুশান্ত সিংকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

০০০

এ বছর আসতে চলেছে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সেই সিনেমার শুটিং চলছে অমৃতসরে। আর তা নিয়েই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন আমির খান।

শুটিংয়ের সেটে পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের ছেলেকে নিয়ে ছবি তোলেন আমির। সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।