নির্মিত হতে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। নাটকটিতে অভিনয় করবেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর সিরাজুল ইসলাম, ইরফানসহ অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত হয়ে দীপ্ত টিভি নির্মাণ করতে যাচ্ছে এই দীর্ঘ ধারাবাহিক নাটকটি। দীপ্ত টিভির পরিচালনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক। নাটকটির গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার বড় আদরের পারমিতা ভালোবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ফেরা ইরফান পারমিতাকে বিয়ে করতে চাইলে শুরু হয় নানা বাঁধা-বিপত্তি। জোর করে ইরফানের বিয়ে ঠিক করা হয় অন্য একটি মেয়ের সঙ্গে।
