মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মী উত্সব বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ নানা অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতন অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার মি. ফ্র্যানক সিএসসি। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস, মেট্রন দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার প্রমুখ। পরে নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
