এনায়েতপুরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:১৭

কুটারগাঁতী-লক্ষ্মীকোলা সড়ক বেহাল

 

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শিশু প্রাণে জ্ঞানের আলো মানবতার কল্যাণে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড। এতে বেলকুচি ও এনায়েতপুর থানার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার সকালে ‘বই পড়া হোক প্রতিটি মানুষের শ্রেষ্ঠ শখ’ স্লোগানকে সামনে রেখে মুসফিকা স্মৃতি পাঠাগারের উদ্যোগে এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ গণিত অলিম্পিয়াড। শিশু মনের মেধার বিকাশে এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষায় অংশ নেয়। স্কুলপর্যায়ে বিভিন্ন পরীক্ষায় অংশ নেওয়া এসব শিক্ষার্থী অলিম্পিয়াডে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করতে পেরে বেশ কৌতূহলী ছিল। তাই গত সপ্তাহ খানেক আগে থেকেই স্কুলগুলোর মেধাবীরা আরো পরিপক্ব হতে নিজেদের ঝালাই করে নেয় এতে অংশগ্রহণের জন্য। পরীক্ষা শুরুর পর গণিত অলিম্পিয়াড কেন্দ্র অতিথি হিসেবে পরিদর্শন করেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, বিকেএমইএ-এর সাবেক পরিচালক টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ শেখ আব্দুস ছালাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, অনুষ্ঠানের উদ্যোক্তা মুসফিকা স্মৃতি পাঠাগারের পরিচালক খায়রুল আনাম শেখ।