আটক ৬
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আসাদুল খান (৪৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সূবর্ণখোলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
এলাকাবাসি জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কশবামাজাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান এবং পরাজিত চেয়ারম্যান প্রর্থী জর্জ আলী গ্রুপের বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়ে থাকে। বৃহস্পতিবার বিকাল থেকে সূবর্ণখোলা গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ ভোরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে সে মারা যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ।
