জয়পুরহাটে ২৭ মাদকসেবী আটক

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২১

জয়পুরহাট প্রতিনিধি

জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ২৭ মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫। র্যাব-৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, রাতে সদর উপজেলার ফায়ার সার্ভিস অফিসের পূর্বপার্শ্বে মাইক্রো বাসস্ট্যান্ড ও তার আশপাশে এবং চকশ্যাম গ্রাম এলাকার জনৈক লেবুর আমবাগান ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।