ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ট্রেনের চুরি যাওয়া তেলসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাতে উপজেলার শৈলপাড়া হতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো পৌরসভার শৈলপাড়ার ওমর আলী শেখ (৪২), ফজলু সরদার (৪৫), মিতুল সরদার (৩০), মামুস আলী (৩০) ও আকতার খান (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৭৬ লিটার ট্রেনের চোরাই তেল জব্দ করা হয়। এ ঘটনায় আরো দুজন পলাতক রয়েছে বলে জানান, র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, একটি সংঘবদ্ধ চক্র রেলের লোকজনের সহযোগিতায় বার বার তেল চুরি করছে। এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
