পাবনায় অস্ত্রসহ এক জন আটক

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২৩

পাবনা প্রতিনিধি

বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ ইসতিয়াক মাহমুদ মিশন (১৮) নামে এক জনকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাতে পাবনা সদর উপজেলার লাউদাড়া দ্বীপচর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শহরের শালগাড়িয়া মহল্লার নিকারিপাড়ার ইলিয়াস আলীর ছেলে। পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আমিনুল কবীর তরফদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।