‘শিল্পীদের সামাজিক দায়িত্ববোধও রয়েছে’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

 

শোবিজ ব্যস্ততার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকেন। এমনই এক সমাজ সচেতনতামূলক প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দেশের জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। তবে তিনি একা নন, তার সাথে এই কাজে যুক্ত রয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি মেয়েদের ‘ঋতু’র একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন জনপ্রিয় এই জুটি। তাদের নিয়ে নির্মিত সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারের মূল উদ্দেশ্য হলো, মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা খুব জরুরি—এই বিষয়টি সবার কাছে তুলে ধরা।

চঞ্চল চৌধুরী বলেন, ‘মূল কাজের পাশাপাশি শিল্পীদের সামাজিক দায়িত্ববোধও রয়েছে। সেই জায়গা থেকে আমাদের উচিত বিভিন্ন সময় সমাজের জন্য ভালো কিছু করা। যেখানে মানুষ শিল্পীদের দেখে উত্সাহিত হবেন।’