নিশ্চিন্ত হলেন রিচার্ডসন

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৫

অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন গলায় হালকা ব্যথা অনুভব করায় তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা জেগেছিল। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের দলেও ছিলেন না তিনি। তবে কেটে গেছে শঙ্কা। টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় এরই মধ্যে দলে যোগ দিয়েছেন ডানহাতি এই পেসার। মেডিক্যাল টিমকে রিচার্ডসন তার সমস্যার কথা জানানোর পর অন্য সবার থেকে তাকে আলাদা করে রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকালে করা পরীক্ষায় শঙ্কা কেটে যায়। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের চলমান সিরিজে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিডনিতে প্রথম ম্যাচটি ৭১ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।