মেহেরাব নামের তিন বছরের শিশু ঘাতক ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে প্রায় পাঁচ মাস ধরে ঢাকা মেডিক্যালের ২০৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে চিকিত্সাধীন রয়েছে। মেহেরাবের প্রথম ও দ্বিতীয় ধাপের চিকিত্সা শেষ। তৃতীয় ও চতুর্থ ধাপের চিকিত্সা এখনো বাকি। দীর্ঘমেয়াদি এই চিকিত্সা খরচ বহন করা মেহেরাবের বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। মেহেরাবের চিকিত্সার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা মো. লাভলু হুছাইন, ডাচ্?-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১০৪১৫১০০৮৮৭১৭, নবাবপুর ব্রাঞ্চ, ঢাকা। বিকাশ/নগদ নম্বর ০১৭১৬-৭৫৪১৩৪ (বাবা)।
