উপকথা

আরব দেশের লোককাহিনি চাঁদ-সূর্য

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৪৭

 

অনেক দিন আগের কথা। সূর্যের মতো তখন চাঁদও ছিল ভীষণ ঝলমলে।

গোটা পৃথিবী জুড়ে কেবল আলো আর আলো। পুরো সময়টাই দিন যেন!

এমনতর বেহিসেবে কত না ঝক্কি! ঘুমোতে যাবার কিংবা উঠবার সময়েও মানুষের ভারি গোলমাল বাধে।

পৃথিবীর রাজ্যের মানুষ দিন-রাতের হিসেব মেলাতে স্রষ্টার দরবারে জড়ো হয়। বিষয়টার সুরাহার জন্য তখনই দেবদূতকে ডাকা হয়। নিমেষেই তাঁর পাখার ঝাপটায় চাঁদের আলো ঢাকা পড়ে।

সেই থেকেই রাতের আকাশে অল্প-আলোর চাঁদ মিটমিট করে জ্বলে। আর দিনে দেখা যায় অনেক-তেজের সূর্যের রাজত্ব।

রূপান্তর :কুতুব আজাদ