কুমিল্লা জেলা আইনজীবী সমিতি

সভাপতিসহ ছয়টিতে আওয়ামী লীগ, সম্পাদকসহ ১১টিতে বিএনপির জয়

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২২:১৯

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম (নীল প্যানেল) প্রার্থীরা জয়লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ঐ ভোটের গণনা শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সামছুর রহমান ফারুক নির্বাচিত হন।  

অন্য পদে নির্বাচিতরা হলেন : সহসভাপতি মো. সুলতান আহমেদ (৩), মো. জহিরুল হক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান তৌহিদ, ট্রেজারার মো. জালালউদ্দিন, লাইব্রেরি সেক্রেটারি মো. আনোয়ারুল হক দীপু, এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ অ্যান্ড ফার্নিচার সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক সরকার, সহ-এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ অ্যান্ড ফার্নিচার সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, রিক্রিয়েশন, কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো. জামিল আহমেদ রাতুল এবং মেম্বার অব দ্য ম্যানেজিং কমিটির সাতটি পদে মোসাম্মত্ মাহমুদা খানম শিল্পী, মো. লুত্ফুর রহমান রাজন, মো. মনির হোসাইন, মো. সফিউল্লাহ, মো. জামাল হোসাইন, মো. দিদারুল হক চৌধুরী ও মো. সাইফুল ইসলাম।

নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. নেয়ামতউল্লাহ চৌধুরী জানান, জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে তারা জয়ী হয়েছেন। এ নির্বাচনে ১ হাজার ৯৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৮ জন ভোট দেন।