আড়াইহাজারে গলায় চুইংগাম আটকে নাফিসা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঐ গ্রামের মীর জুয়েল আহাম্মেদের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী অন্য এক শিশু বুধবার বিকেলে তাকে চুইংগাম খেতে দেয়। চুইংগাম খাওয়ার একপর্যায়ে তা শিশুটির গলায় আটকে যায়। দ্রুত তাকে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা অনেক চেষ্টা করেও গলা থেকে চুইংগাম বের করতে পারেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায় নাফিসা।
