রূপনগর পোড়া বস্তিতে বিএনপির খাবার বিতরণ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০০:২২

রাজধানীর রূপনগর বস্তিতে আগুনে পুড়ে যাওয়া বস্তির ঘর হারা অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের স্ত্রী ও পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রিনা হাসান তাদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় রূপনগর ও পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।