'করোনা ছড়িয়েছে মার্কিন সেনা' 

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০১:৩৮

প্রাণঘাতী করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়েছে মার্কিন সেনা। শুক্রবার একের পর এক টুইট করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও এমন দাবি করেছেন।  

লিজিয়ানের দাবি, আমেরিকাই এই ভাইরাসের জন্ম দিয়েছে। তাদের সেনা করোনাভাইরাস নিয়ে এসেছে উহানে।  

এছাড়া লিজিয়ান একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে মার্কিন এক কর্মকর্তাকে সাংবাদিক বৈঠকে বলতে শোনা যায়, ৩.৪ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় ২০ হাজার।   লিজিয়ানের দাবি এসবের অনেক মৃত্যু আসলে করোনায় হয়েছে।  

এছাড়া আরেক টুইটে  লিজিয়ান বলেন, চীনে প্রবাদ আছে যখন তুমি সমস্যায় পড়বে, সমস্যার গভীরে ঢুকে পরীক্ষা করা উচিত।

আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই তথ্যকে যেন সম্মান জানাব। সময় নষ্ট না করে দোষারোপের পরিবর্তে ঘর সামলাক।  

ইতিমধ্যে চীনে করোনার ভয়াবহতা কমে এসেছে।করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে গত বৃহস্পতিবার এক অঙ্কের ঘরে নেমে আসে আক্রান্তের সংখ্যা।  করোনাভাইরাস জয়ের আভাস ইতিমধ্যে দিয়ে রেখেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন। এ নিয়ে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে করোনা ভাইরাসের মহামারী কেটে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। ইতিমধ্যে দেশটির ৩৫ টির বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা।  

ইত্তেফাক/এসআর