পাশে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:৩৯

ঠা ট্টা কী য়

 

১৬ মার্চ ২০০৮ থেকে ১৫ মার্চ ২০২০। সময়টা অনেক বিশাল। বছরের হিসাব করলে প্রায় ১২ বছর। মাসের হিসেবে ১৪৪ মাস। ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসেবে ধরলে সংখ্যার পরিমাণে আরো অনেক বেশি। এই দীর্ঘ পরিসরে ঠাট্টা মানুষকে নির্মল হাসি উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। সময়ের পালাক্রমে ঠাট্টায় একসময় যারা লেখা শুরু করেছিলেন, আজ তারা অন্য জায়গায় লেখালেখি নিয়ে কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। কেউ কেউ শুরু থেকে এখনো লিখে চলেছেন। একই সঙ্গে নতুন নতুন অনেকে যুক্ত হয়েছেন। আজ সেই শুরু থেকে এ পর্যন্ত যারা ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঠাট্টার যুগপূর্তি সংখ্যা উপলক্ষে এই বিশেষ সংখ্যাটি প্রকাশ করা সম্ভব হলো। যারা কষ্ট করে লিখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা দেব বলেও দিতে পারেননি, তাদেরও ধন্যবাদ। অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ করাই সম্ভব হয়নি, তাদের জন্যও শুভ কামনা রইল।

সবাই ভালো থাকবেন। ঠাট্টার এই চলার পথে আপনারা পাশে ছিলেন, আছেন, আমরা আশা করি ভবিষ্যতেও থাকবেন।