/ অর্পণ দাশগুপ্ত
ঠাট্টাতে মূলত আমাদের সমাজের চারপাশের নানা সামাজিক সমস্যা এবং অস্থিরতা/ অনিয়মকে প্রকাশ করে। এতে যে সমস্যা বা যাদের নিয়ে যেভাবে লেখা প্রকাশ করা হয়, তারা কি লেখাগুলো পড়েন বা প্রতি রবিবার দৈনিক ইত্তেফাকের সাথে ফান ট্যাবলয়েড ঠাট্টা দেওয়া হয় সেটি কি সংগ্রহ করেন? আমার তো মনে হয়—নাহ! তাই, আমি ঠাট্টা কর্তৃপক্ষের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, প্রতি রবিবার (ঠাট্টা প্রকাশিত হওয়ার দিন) বেকার/কর্মহীন/কর্মবিমুখদের ব্যবহার করে আমাদের যথোপযুক্ত আইন প্রয়োগকারী সংস্থা এবং যথাযথ মাধ্যম ব্যবহার করে যেন যথাস্থানে নিজেদের অভিযোগ/নালিশের মাত্রা বুঝে পেশ করতে পারি। এতে যেমন ঠাট্টা প্রকাশের মূল উদ্দেশ্য (যথাযথ কর্তৃপক্ষকে সমস্যার বিবরণী সম্পর্কে অবহিত করা) তেমনি এর মধ্য দিয়ে মাধ্যম হিসেবে ব্যবহার করা মানুষগুলোরও আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমার দৃঢ় বিশ্বাস, আশা এবং প্রত্যাশা—ঠাট্টার অগণিত পাঠক/লেখক মাসিক চাঁদা প্রদানের মাধ্যমে এই বিশাল কর্মযোগের সূচনার পতাকা বিজয়াকাশে উড্ডীন করবে। তবুও যদি আমাদের নেতা/নেত্রী, কর্মী/কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের একটুখানি সুমতি হয়।
শ্যামলী, ঢাকা-১২০৭।
