/ মোস্তাফিজুল হক
সুপ্রিয় দর্শকশ্রোতা, ঠাট্টার এক যুগ পূর্তির দিনে আজ আপনাদের সাথে ঘিটিভিতে লাইভ আড্ডায় অংশ নিচ্ছেন প্রখ্যাত শুদ্ধিজীবী জনাব কাশেম উদ্দিন, আর উপস্থাপনায় আছি আমি হাবুল উদ্দিন।
হাউ :প্রথমেই ঠাট্টীয় শুভেচ্ছা। আগামীকাল ঠাট্টার তেরোতম জন্মদিন। ঠাট্টার জন্মদিন সম্পর্কে কিছু বলুন স্যার।
কাউ :ঠাট্টার জন্য অনেক ধোঁয়া। আসলে বারো বছর বয়সটা খুবই ঝুঁকিপূর্ণ!
হাউ :স্যার, একটা দর্শক টেলিফোন আছে। আমরা এই ফাঁকে দর্শক-শ্রোতার মতামতটা জেনে নিচ্ছি।
হাউ :ভাই মারুফ উদ্দিন বলুন, কী বলতে চাচ্ছেন?
মাউ :উনি যে বললেন, ‘অনেক ধোঁয়া’—ওটা কি ‘ধোঁয়া’ হবে না, ‘দোয়া’ হবে?
কাউ :দেখুন, আমি ধোঁয়া ছাড়ছিলাম তো, তাই দোয়া বলতে গিয়ে ধোঁয়া বলে ফেলেছি।
হাউ :আরো কোনো প্রশ্ন?
মাউ :এই যে বললেন, ‘বারো বছর বয়সটা খুবই ঝুঁকিপূর্ণ।’— ঠাট্টা তো একটা ম্যাগাজিন। তবে ঠাট্টা কী করে ঝুঁকিপূর্ণ হবে?
কাউ :চমত্কার প্রশ্ন। আমি স্যারের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি।
হাউ :বারো বছর বয়সীরা অনেক সময় টিজার হয়ে ওঠে। ওদের কারণে অনেক সময় মা-বাবার চোখের জল ঝরে।
কাউ :কিন্তু, এর সাথে ঠাট্টার কী সম্পর্ক?
হাউ :ঠাট্টা তো এতদিন মানুষকে হাসিয়েছে। এখন যদি হাসির নামে টিজ করে! এটাই বোঝাতে চেয়েছি।
কাউ :জি, সুপ্রিয় দর্শক বলুন।
মাউ :হেতিরে চাপা মারতে না করেন!
কাউ :সুপ্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ঠাট্টা মশকরায় জমে উঠবে আজকের লাইভ আড্ডা।
বি.দ্র. বিজ্ঞাপন বিরতি কখন শেষ হয়েছিল, কেউ জানে না!
শেখহাটি, শেরপুর টাউন- ২১০০
