/ লেখা সুদিপ্ত কুমার নাগ / আঁকা রবিউল ইসলাম সুমন
কৃপণ ব্যক্তিদের ক্ষেত্রে ঠাট্টার জন্মদিনে কী সুবিধা রয়েছে?
ঠাট্টার জন্মদিনের অনুষ্ঠানে কোনো গিফট নিয়ে যেতে হয় না। ফলে কৃপণদের টাকা বেঁচে যায়।
‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ আর ঠাট্টার জন্মদিনে কী চলে না?
ঠাট্টার জন্মদিনে বি.স.’র পকেট চলে না। তিনি ট্রিট দেওয়ার ভয়ে এদিন পালিয়ে থাকেন।
আগামীকাল ঠাট্টার জন্মদিন। অথচ আপনি এখনো কেকের অর্ডার দেননি কেন?
কে বলেছে অর্ডার দেইনি? অর্ডার দেওয়া আছে, আপনি শুধু বিলটা পরিশোধ করে কেকটা ঠাট্টার অফিসে নিয়ে আসেন।
