ছড়া

ইত্তেফাকের পুত্র

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:৪২

 

/ ব্রত রায়

বয়েস বারো কেবল তবে

বড্ড পাকা ইঁচড়ে

তার কথাতে প্রচুর লোকের

মেজাজ যাবে খিঁচড়ে!

 

মুখ নেই তার তাও বলে যায়

চ্যাটাংচ্যাটাং বাক্যি

মানছো না তো? আমি নিজেও

এই ঘটনার সাক্ষী!

 

অসঙ্গতি দেয় ধরিয়ে

আঙুল দিয়ে চোক্ষে

এই কাজে সে পাচ্ছে পাশে

আমার মতো লোককে।

 

বন্ধুরা তার একেক করে

অক্কা যখন পাচ্ছে

সগৌরবে সে তখনও

ঠাট্টা করে যাচ্ছে।

 

আজ করোনায় পণ্ড যে তার

জন্মদিনের পার্টি

গোস্ত-পোলাও নাইবা পারুক

ভাত খাওয়াত চারটি!  

 

তাও চেনোনি? দিচ্ছি তবে

একটা ছোট সূত্র—

ইনি হলেন ইত্তেফাকের 

আপন ছোট পুত্র!