প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:০৯

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

 

 

 

 

চার প্রক্রিয়া সম্পর্কিত

 

বারবার অঙ্কগুলো করবে, অঙ্ক অনুশীলন করতে হয়।

 

১. ৭, ৫, ৯, ০, ২, ১ প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখ।

উত্তর: ১০২৫৭৯

২. ৩১ — (৩ x২) + ২৫ = কত?

উত্তর: ৫০

৩. ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?

উত্তর: ৬০ টাকা।

৪.এক ব্যক্তির সাপ্তাহিক আয় ১৭৯২ টাকা হলে, আগস্ট মাসে তার আয় কত টাকা হবে? উত্তর: ৭৯৩৬ টাকা

৫. ১২টি বইয়ের মূল্য ৫৪৭২ টাকা। ২০টি বইয়ের মূল্য কত?

উত্তর: ৯১২০ টাকা।

৬. দুইটি সংখ্যার গুণফল ৭২। একটি সংখ্যার ৩ গুণ ৯ হলে, অপর সংখ্যাটি কত?

উত্তর: ২৪।

৭. ১টি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?

উত্তর: ৬৪।

৮. গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ প্রথমে করতে হয়?

উত্তর: প্রথম বন্ধনী।

৯. গাণিতিক বাক্যে শেষে কোন বন্ধনীর কাজ করতে হয়?

উত্তর: তৃতীয় বন্ধনী।

১০. চার প্রক্রিয়া সংবলিত বন্ধনীহীন গাণিতিক বাক্যে কোন প্রক্রিয়ার কাজ পরে করতে হয়? উত্তর: যোগ ও বিয়োগ।

১১. চার প্রক্রিয়া কী কী?

 উত্তর: চার প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ।

১২. চার প্রক্রিয়া সম্পর্কিত গাণিতিক বাক্যে কোন প্রক্রিয়ার কাজ প্রথমে করতে হয়?

উত্তর: ভাগ

১৩. ঐকিক নিয়মে প্রথমে কত এককের জন্য হিসাব করা হয়?

উত্তর: ১।

১৪. ঐকিক নিয়ম কী?

উত্তর: একটি মান নির্ণয় করে গাণিতিক সমস্যা সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে।

১৫. ১টি দ্রব্যের মূল্য থেকে নির্দিষ্ট সংখ্যক দ্রব্যের মূল্য নির্ণয়ে কী করতে হয়?

উত্তর: গুণ।