পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী
১। নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা ?
(ক) প্রক্রিয়া (খ) নীতি
(গ) কৌশল (ঘ) কর্মসূচি
উত্তর: গ
২। “The Principles of Scientific Management ” গ্রন্থটির লেখক কে?
(ক) এফ ডব্লিউ টেইলর
(খ) হেনরি ফেয়ল
(গ) এলটন মেয়ো
(ঘ) রর্বাট ওয়েন
উত্তর: ক
৩। কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ ?
ক) বাজার (খ) জনশক্তি (গ) কাঁচামাল (ঘ) দক্ষতা
উত্তর: খ
৪। সংগঠিতকরণের নীতিমালা হলো-
i) নির্দেশনার নীতি
ii) বিশেষায়নের নীতি
iii) কাম্য পরিসর নির্ণয়ের নীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: গ
৫। প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে উত্সাহিত করাকে কী বলে?
(ক) কর্মী উন্নয়ন (খ) কর্মী নিয়োগ
(গ) কর্মী নির্বাচন(ঘ) কর্মী সংগ্রহ উত্তর: ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
রনি সাহেব সকল সিদ্ধান্ত নিজে নিলে ও প্রয়োজনে অন্যদের সাথে পরামর্শ করেন। কার ও ভুলে রাগ করলে ও ভুল শুধরে দিতে ও তাদের এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।
৬। রনি সাহেবের নেতৃত্ব কোন ধরনের?
(ক) স্বৈরাচারী (খ) গণতান্ত্রিক
(গ) লাগামহীন (ঘ) কর্মীকেন্দ্রিক
উত্তর: খ
৭। রনি সাহেবের নেতৃত্বে সন্তুষ্ট হওয়ার কারণ
i) তার নেতৃত্বদানের যোগ্যতা রয়েছে
ii) অধস্তনদের উন্নয়নে তিনি সচেষ্ট
iii) তিনি কর্মীদের ভুল ধরেন না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ক
৮। নিচের কোনটি প্রেষণা দানের আর্থিক উপায় বহির্ভূত ?
(ক) অগ্রিম (খ) বোনাস
(গ) চিকিত্সা ভাতা (ঘ) বনভোজন উত্তর: ঘ
৯। মানুষের জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ কেন?
(ক) বিদেশ ভ্রমনের জন্য
(খ) তথ্য ও ভাব বিনিময়ের জন্য উত্তর: খ
(গ) শিক্ষা বিনিময়ের জন্য
(ঘ) ব্যবসায় করার জন্য
১০। ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
গ) সমন্বয়সাধন (ঘ) নিয়ন্ত্রণ
উত্তর: গ
