‘চাঁন বিরিয়ানি’

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:১৪

 

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকে।  নাটকটির গল্পে দেখা যাবে, পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দুটি পরিবার। তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি। দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ। এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সঙ্গে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে।