বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র ও
নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন,সানজিদা প্রীতি, জগন্ময় পাল, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, হীরা চৌধুরী, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ।
