অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যক্রম প্রসঙ্গে অভিনতা ও সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যাশার প্রতিফলন ঘটাতে। কিন্তু এরমধ্যে বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে। বিশেষ করে গতবছর আমাদের কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক তারকাশিল্পী সাইবার ক্রাইমের শিকার হয়েছিল। তাই ‘উগ্রবাদ ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। শিল্পীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করার জন্যই ছিল এমন প্রয়াস। এছাড়া প্রতিটি অনুষ্ঠানেই চেষ্টা করা হচ্ছে সিনিয়র থেকে শুরু করে নবীন শিল্পীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা। যেন সবার মধ্যে আন্তঃসংযোগ আরও বৃদ্ধি পায়। চলতি বছরেও আমরা পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী এগুবো। সব মিলিয়ে বলা যায়, পরিকল্পনা মতো এগুচ্ছে শিল্পী সংঘ।
